রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মাঠে ফেরার বার্তা শামির, খেলতে পারেন ইংল্যান্ড সিরিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠে ফেরার আগে অবশ্য সুখবর পেয়েছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জিতেছেন ভারত সরকারের অর্জুন অ্যাওয়ার্ড। সেই পুরস্কার হাতে তোলার আগে মাঠে ফেরার খবর জানিয়ে দিলেন তিনি।

মোহাম্মদ শামি বলেছেন, ‘পুনর্বাসন প্রক্রিয়াসহ সবকিছু ঠিকঠাক রয়েছে। আমার উন্নতিতে বিশেষজ্ঞ দল ও জাতীয় ক্রিকেট একাডেমি খুশি রয়েছে। ফলে মাঠে ফেরা কঠিন হবে না। এখনও হালকা সমস্যা রয়েছে। তবে সেটি নিয়ে ভাবছি না। অনুশীলন সেশন শুরু হচ্ছে। আশা করি, ইংল্যান্ড সিরিজেই ফিরতে পারবো। সেই লক্ষ্যই রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আমাকে মাঠে দেখতে পাবেন।’
 
বিশ্বকাপকে সামনে রেখে পেস আক্রমণ নিয়ে শামি বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, আমাদের দখলে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের সময় আপনি সেটা দেখেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন জাসপ্রীত ও সিরাজ। আমি শুধু বলতে পারি যে, আমাদের পেস আক্রমণ বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে যথেষ্ট।’
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৫ জানুয়ারি থেকে। এই সিরিজের শেষ ম্যাচটি হবে ৭ মার্চ। এর আগে অবশ্য ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ হবে ১১-১৭ জানুয়ারি পর্যন্ত। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit