শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আলাদীপুর ইউনিয়নে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা সরিষা নষ্ট করে

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব মোঃ সাইদুর ইসলাম এর ১ একর ৭৩শতক জমির সরিষা নষ্ট করে দেন। এতে তার প্রায় ৪লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের সাইদুল ইসলাম এর অভিযোগে জানা যায়, গত সোমবার রাত্রী অনুমানিক ১০টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গ্রামের বাবু চৌধুরীর পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব পাওয়ার টিলার নিয়ে গিয়ে সাইদুল ইসলাম এর ক্রয়কৃত সম্পত্তিতে লাগানো সরিষা ক্ষেত নষ্ট করে দেন। এতে তার প্রায় ৪লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। সাইদুল ইসলাম এর স্ত্রীর মোছাঃ নুরেছা বানু ২০২৩সালে আলাদীপুর মৌজার ১০২৬দাগে ১একর ৭৩শতক জমি রাজারামপুর চৌধুরী পাড়া গ্রামের মৃত হবিবর রহমান চৌধুরীর কন্যা মোছাঃ জহুরা আক্তার পপির নিকট থেকে উক্ত সম্পত্তি ক্রয় করে ভোগদখল করে আসছেন। একই দিনে আলাদী পুর গ্রামের দেবেন মাস্টার এর পুত্র সুমন চন্দ্র এর ১ বিঘা জমিতে লাগানো সরিষা ক্ষেত পাওয়ার টিলার মেশিন দিয়ে নষ্ট করে দেন সাবেক শিবনগর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব গংরা।এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির চেয়ারম্যান মোঃ নাসমুস সাকির বাবুল এর সাথে কথা বললে তিনি জানান, গত সোমবার রাত্রী আনুমানিক ১০টায় আমি বাড়ীতে যাওয়ার সময় জমির কাছে গিয়ে সরিষা ক্ষেতের দিকে তাকাতেই দেখি আমার সরিষা ক্ষেত পাওয়ার টিলার মেশিন দিয়ে নষ্ট করে দিচ্ছে আমি তাদেরকে বাঁধা দিলে তারা আমার বাঁধা না শুনে ক্ষেত নষ্ট করতে থাকে এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি নিরুপাই হয়ে বাড়ী ফিরে যাই।এ বিষয়ে তিনি জানান, থানাকে অবগত করা হয়েছে আমি আদালতে মামলা করব। উক্ত জমি ২০২৩সালে আমার পিতা আমার মায়ের নামে ক্রয় করেন। সে সময় থেকে আমরা চাষাবাদ করে আসছি। আমি ন্যায় বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit