বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নেত্রকোনা-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্ধিতা করে পাঁচ জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন তিন প্রার্থী। তারা হলেন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের গোলাম রব্বানী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকের আহমদ শফী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন। সোমবার বিকেলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কোন প্রার্থী যদি কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে ৪ লাখ ১৮ হাজার ১৮৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ২৬৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ২৫ হাজার ২১৯ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী ২ হাজার ৯৮৩, ছড়ি প্রতীকের আহমদ শফী ৫৭৫ এবং ঈগল প্রতীকের প্রার্থী মো. আফতাব উদ্দিন পেয়েছেন ৩৬১ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬৬২ ভোট।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit