বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে নথি তলব করল দুদক পাহাড়ের সমস্যার সমাধানে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ পদ্ধতিতে এগোতে চায় সরকার; মীর হেলাল কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে সংসদে জানালেন মন্ত্রী মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত তিনি অভিনেতা বা নায়ক নয়, একজন শিল্পীর বহুমাত্রিক সত্তা

কেশবপুরে এস আর সংস্থার উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সংস্থার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় কম্বল।

একই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার। এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শিক্ষক মোল্যা আব্দুস ছাত্তার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সংস্থার সহস-ভাপতি শিক্ষক নিছার উদ্দীন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit