রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

নরসিংদীতে গ্রেপ্তারের নির্দেশ দিলেও এখনো ধরা-ছোঁয়ার বাইরে মন্ত্রী পুত্র 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জালভোট দেওয়ার অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে গতকাল সকাল সাড়ে আটটার দিকে সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জালভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলেন, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নেন এবং জোর করে নৌকা মার্কায় সিল মারেন। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। এর পরপরই রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাছিবা খান জানান, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারকে মারধর করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা ও বিশৃঙ্খলার কারণে দুপুর পৌনে দুইটায় এ কেন্দ্রটির ভোট বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit