বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সুমনের কাছে অসহায় আত্মসমর্পণ প্রতিমন্ত্রী মাহবুব আলীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন। এই দুই উপজেলা মিলিয়ে মোট ভোটকেন্দ্র ১৭৭টি। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী ১.৭৭টি কেন্দ্রে ব্যারিস্টার সুমনের কাছে ১ লাখ ৫১ হাজার ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছেন মো. মাহবুব আলী।

ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট।।

এই আসনে সজ্জন হিসেবে পরিচিত ছিলেন দুবারের সংসদ সদস্য মাহবুব আলী। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচন করেছেন। অপরদিকে ব্যারিস্টার সুমন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে গত তিন দশকের ছয়টি নির্বাচনের তথ্যের হিসাব নৌকার জয়গানের কথাই বলছে। এবার এতে ধাক্কা দিয়েছে সুমনের ঈগল।
আগের ছয় নির্বাচনে আসনটি মাত্র একবারই আওয়ামী লীগের বাইরে গেছে। মাধবপুর উপজেলায় অবস্থান দুর্বল হলেও চুনারুঘাট উপজেলাকে আওয়ামী লীগের ‘ঘাঁটি বা দুর্গ’ বলা যায়। মাহবুব আলীর বাড়ি মাধবপুরের বানেশ্বর গ্রামে আর ব্যারিস্টার সুমনের বাড়ি চুনারুঘাটের বড়াইল গ্রামে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে এবার আটজন প্রতিদ্বন্দ্বিতা করলেও এ দুজনের প্রচারে জমে উঠেছিল নির্বাচনি এলাকা। পাশাপাশি দুই প্রার্থীরই আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকায় উভয় উপজেলার নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে প্রচার চালিয়েছেন। তবে ভোটাররা ব্যারিস্টার সুমনকে নিয়ে বাড়তি আগ্রহ দেখিয়েছেন।

মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit