বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

যত্নে রাখুন কাশ্মীরি পশমিনা শাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত পড়তে না পড়তেই আলমারি থেকে বেরিয়ে আসে পশমিনা শাল। বিশেষ করে বিয়ে বাড়ি থাকলে তো কথাই নেই! শাড়ি আর কুর্তার সঙ্গে এই শালের যুগলবন্দি এখনও সেরা। যে কোনও সাজকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে পশমিনা শালের জুড়ি মেলা ভার। তাই তো এত মূল্যবান আর প্রিয় শালকে যত্নে রাখতেই হবে।

পশমিনা সাল কি?

পশমিনা শাল যেমন ওজনে হালকা ধরনের, তেমনি ওম প্রদানকারী ও আরামদায়ক হিসেবেও বেশ সমাদৃত। লাদাখ ও হিমালয়ের জম্মু-কাশ্মীরের কিছু অংশে থাকা পশমিনা ভেড়ার পশম থেকেই তৈরি হয় বিখ্যাত কাশ্মিরি পশমিনা শাল৷

তাই এই ধরনের শাল খুব নরম হয়, কিন্তু চমক হয় দেখার মতো। তবে এই চমক ধরে রাখার জন্যে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এই শাল দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কিছু টিপস জেনে নেওয়া জরুরি।

যেভাবে পরিষ্কার করবেন

মেশিনে কখনই পশমিনা শাল পরিষ্কার করা উচিত না। কুসুম গরম পানিতে শ্যাম্পু অথবা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে তারপর পরিষ্কার করুন এই শাল। পরিষ্কার শেষে ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নেবেন। তীব্র রোদে শুকাতে দেবেন না পশমিনা শাল। শীত শেষে আলমারিতে উঠিয়ে রাখার আগে একবার অবশ্যই ড্রাই ক্লিন করবেন।

অন্য কাপড়ের সঙ্গে নয়

পশমিনা শাল ভুলেও কখনও সোয়েটার বা অন্য কোনও উলের জামাকাপড়ের সঙ্গে রাখবেন না। এতে সোয়েটারের উলের সঙ্গে পশমিনার ঘষা লাগার সম্ভাবনা বাড়বে। আর বারাবর এমন ঘষা লাগলে এই শালের ফ্যাব্রিক নষ্ট হয়ে যাবে। এমনকী এর কারুকার্যের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এমন ভুল এড়িয়ে চলাই বাঞ্ছনীয়।

সংরক্ষণ পদ্ধতি

মসলিন কিংবা সুতির সাদা কাপড়ে মুড়ে একটি বাক্সে আলাদা করে তুলে রাখুন পশমিনা শাল। এমনকী দুটি কাশ্মীরি শালও একসঙ্গে রাখবেন না। পশমিনা শাল হ্যাঙারে ঝুলিয়ে না রাখাই শ্রেয়। বরং যেসব জায়গায় বাতাস চলাচল করতে পারে সেখানে কাপড়ে মুড়িয়ে রাখুন এই শাল।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit