শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ফেরদৌসেরই জয় হবে: স্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা পর ঢাকা-১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী তানিয়া ফেরদৌস ভোট দিতে আসেন গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে। তার সঙ্গে ভোটকেন্দ্রে ছিলেন স্বামী ফেরদৌস আহমেদ ও তার দুই মেয়ে।

ফেরদৌসকে ভোট দিয়ে তানিয়া ফেরদৌস বলেন, ফেরদৌসেরই জয়ে হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। কেননা, যেখানে গেছি সবাই কথা দিয়েছে— তারা নৌকায় ভোট দেবে। ফেরদৌসকে বিজয়ী করবে।

তিনি আরও বলেন, আজ সারাদিন ফেরদৌসের পাশে থাকব। জয় নিয়ে ঘরে ফিরব। জয় বাংলা। আপনারা সবাই ফেরদৌসের জন্য দোয়া করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন।

ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। তারা হলেন— ন্যাশনাল পিপলস পার্টির কেএম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit