বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

কুমিল্লায় একাধিক কেন্দ্রে আগে থেকেই নৌকায় সিল, কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারার ঘটনা ঘটেছে। রবিবার ভোটগ্রহণ শুরু থেকে বেশ কয়েকটি কেন্দ্রে এমন ঘটনা ঘটে। পরে ওইসব কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়।

নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারা এমন তিনটি কেন্দ্রের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। কেন্দ্রগুলো হলো-উপজেলার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয় ও নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রের ব্যালট পেপারে আগে থেকে নৌকা প্রতীকের সিল মারা ছিল।

একটি ফুটেজে দেখা যায়, দোল্লাই নবাবাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। এসময় ব্যালটে নৌকার সিল দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। বলতে থাকেন ‌‘এগুলো কী হচ্ছে’।

ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু জানান, আমরা চান্দিনার অধিকাংশ কেন্দ্রে আগে থেকে জালভোটের খবর পেয়েছি। একটু পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব জানান, আমরা যতগুলো কেন্দ্রে আগে সিল মারার খবর পেয়েছি, সেসব কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে। দোষীদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit