বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভোটকেন্দ্র পরিদর্শনে বিদেশি পর্যবেক্ষকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীন, মরিশাস ও উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। 

এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা যান তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে।

সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকার  সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন। 

এ সময় বুথে ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। ভোটকেন্দ্রের সার্বিক ভোটগ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮৬ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী। 

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit