মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এমজি মাহমুদ মন্টুর ইন্তেকাল

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ Time View

মো.সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। শুক্রবার রাত ১০.৫০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। শনিবার সকাল ১১টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাষ্টমমোড়ে জানাযা নামাজ শেষে একই এলাকার ভেটুলতলা কবরস্থানে তাকে দাফন করা হয়। দৈনিক ভোরের ডাকের দৌলতপুর প্রতিনিধি এমজি মাহমুদ মন্টু দীর্ঘদিন ধরে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির সদস্য ছিলেন। সাংবাদিক এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন সহ আল্লারদর্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আসানুল হক, ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু এবং কুষ্টিয়া ও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

এরআগে এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র জানাযা নামাজে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, নাজমুল হুদা পাটল, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল, সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও মরহুমের ছোট ছেলে এ্যাড. রিনেট আল রাজ। তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit