শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা আজ শনিবার সকালে ইহুদিবাদী ইসরায়েলের একটি নজরদারি ঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল ৮টা দশ মিনিটে তারা বিভিন্ন ধরনের ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে ‘মিরন এয়ার স্যারভিলেন্স বেইজ’-এ হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।

লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির গুপ্তহত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে।

গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ের সতর্ক করে সাইরেন বাজানো হয়।

এ সময় ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদিবসতি এবং গোলান মালভূমিকে সতর্ক অবস্থায় রাখা হয়। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit