শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আখাউড়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো হাজারো যাত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে থেকে রক্ষা পেয়েছে এক হাজারের মতো যাত্রী নিয়ে চলতে থাকা ঢাকা মেইল (ওয়ান আপ) নামে একটি ট্রেন। কর্মরতদের ভুলের কারণে ট্রেনটি স্টেশনের বদলের অন্য লাইনে ঢুকে পড়ে। চালকের বিচক্ষণতায় রেললাইন শেষ হওয়ার প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি থেমে গেলে যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পায়। 

ট্রেন যাত্রী কামাল আহমেদ জনি ঘটনার পর পরই এ প্রতিবেদককে জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মেইল ট্রেনটি ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন প্রবেশ করছিলো। ট্রেনটি স্টেশনে প্রবেশ না করে লোকোশেডের দিকে চলে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। এর কিছু দূরেই আর কোনো রেললাইন ছিলো না। যে কারণে ট্রেনটি আরেকটু সামনে এগুলেই হাজার যাত্রী নিয়ে দুর্ঘটনায় পড়তো। পরে ট্রেনটিকে পিছনের দিকে এনে আবার স্টেশনে নেওয়া হয়। ট্রেনটি ছাড়তে সব মিলিয়ে ঘন্টা দেড়েক দেরি হয়। মূলত লাইন সংযোগের ভুলের কারণেই এ সমস্যা দেখা দেয়। 

ট্রেনের চালক মো. আব্দুল জলিল বলেন, ‘এখন একটু অন্যরকম পরিস্থিতি। আমি ও আমার আমার চালক চট্টগ্রাম থেকেই সাবধানে ট্রেন চালাচ্ছিলাম। কুয়াশাসহ বিভিন্ন কারণে ট্রেনের গতি কমিয়ে চলারও নির্দেশনা রয়েছে। ট্রেনটি আখাউড়ায় ঢোকার সময় গতি খুব কম ছিলো। হোম সিগন্যাল পার হওয়ার কিছু সময় পর বুঝতে পারি ট্রেনটি স্টেশনে যাচ্ছে না। এ অবস্থায় ট্রেন থামিয়ে দেই। যেখানে থামানো হয় এর ১০০ গজ পর আর কোনো রেললাইন ছিলো না।’

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, ‘উন্নয়ন কাজ চলমান থাকায় আমাদের এখানে হাতে সিগন্যাল দিতে হয় ও পয়েন্টস মিলাতে হয়। ঢাকা মেইল ট্রেনের পয়েন্ট মেলাতে ভুল হওয়ায় স্টেশনে না গিয়ে অন্যদিকে চলে যায়। যেদিকে ট্রেনটি যায় সেদিকে ছিলো ব্যাক লাইন। মানে এরপর আর যাওয়ার কোনো লাইন ছিলো না। এ অবস্থায় ট্রেনটিকে পিছিয়ে স্টেশনে এনে ঢাকার উদ্দেশ্যে চালানো হয়।’

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit