বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ৪ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে এবারের আসর। ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।

প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে সবচেয়ে বড় লড়াইটা হতে পারে। লংকানদের হারাতে পারলে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডস ম্যাচটাও গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।

দর্শকদের আবাসনের ও যাত্রার ব্যাপারটি মাথায় রেখে আগে থেকেই কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করে রেখেছে আইসিসি। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওয়েস্ট ইন্ডিজে ও গ্রুপ রানারআপ হলে যুক্তরাষ্ট্রে সুপার এইটের ম্যাচগুলো খেলবে।

‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে দুই পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

দেখে নিন কে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।

গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit