রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

আমদিয়ার ৭ নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : আগামী ৭জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ৩১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর উদ্যোগে আমদিয়া বাজারে  নরসিংদী-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু।

এসময় আরো উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হাই মাষ্টার, আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবদুল মজিদ,  আমদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার শামীম আহসান দেলোয়ার, আমদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রোমান মিয়া, আমদিয়া ইউনিয়ন আওয়ামীগ নেতা মনিরুজ্জামান মনির, নরসিংদী সদর উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম বিপ্লব, আমদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান, আমদিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা মীর শাহ আলম, আমদিয়া ইউনিয়ন  কিরন প্রধান, শাহীন মিয়া, জালাল, আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন মনা, আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুয়েল, ছাত্রলীগ নেতা ফরিদ, যুবলীগ নেতা মেহেদী হাসান ফয়সাল, হাজী ছালাম মিয়া, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আরিয়ান শাহিন, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন আবু, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দীন, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, আলী আকবর, সাত্তার, জাহাঙ্গীর প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit