স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে মনে করেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বিশ্বাস করেন টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কখনোই কমবে না বরং বাড়বে। নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল। সেটা নিয়ে গতকাল সমালোচনা করেছিলেন অসি কিংবদন্তী স্টিভ ওয়াহ। তারই প্রতিক্রিয়ায় আজ কামিন্স বললেই এই কথা।
তিনি যোগ করেন, ‘সুতরাং আমি মনে করি না যে এটি নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, যতটা মাঝে মাঝে এটি নিয়ে কথা বলা হয়। তবে আমি মনে করি, অন্যান্য ক্রিকেটের পরিমাণ নিয়ে সমস্যা আছে, অবশ্যই প্রতিভাবান ক্রিকেটারের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা আগের চেয়ে বেশি।’আগামীকাল থেকে সিডনিতে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫