বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এম কে সি এম স্কুল মাঠে দুই ধাপে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

মাদক ছেড়ে সুস্থ শরীর গঠনের পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ম্যারাথন প্রতিযোগিতার আয়োজকগণ। এ প্রতিযোগিতায় কৈশোর কর্মসূচির প্রায় ১০০ জন কিশোর-কিশোরী অংশ নেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জীবন, রুহুল আমিন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা চিনু রেমা, ডিএসকের শিক্ষা সুপারভাইজার আব্দুল হান্নান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষক সাদ্দাম হোসেন, উজ্জ্বল মিয়া প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit