শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন খাজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জুতায় মানবাধিকারের বার্তা লিখে মাঠে নামতে চেয়েছিলেন খাজা। তবে তা করার অনুমতি দেয়নি আইসিসি। পরবর্তীতে জুতার বার্তা মুছে দিলেও, পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরে নামেন খাজা। এতেও আপত্তি ছিল আসিসির। তারা খাজাকে তিরস্কৃত করেছিল।

এরপর মেলবোর্ন টেস্টে খাজা চেয়েছিলেন জুতায় শান্তির প্রতীক হিসেবে পায়রার ছবি ব্যবহার করতে যেন মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায় শান্তির প্রতীক। এখানেও খাজাকে অনুমতি দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত মেলবোর্নে নিজের দুই মেয়ে আইশা এবং আয়লার নাম জুতায় লিখে খেলতে নামেন উসমান খাজা।

এসব ঘটনায় পুরো বিশ্ব থেকে ও দলের অধিনায়ক এবং খেলোয়াড় থেকে সমর্থন পেয়েছেন খাজা। বুধবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। এর আগে নতুন বর্ষের অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তান ও অস্ট্রেলিয়া দলের সামনে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী আলবানেজের মুখে খাজার প্রশংসাবানী উচ্চারিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit