বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

ফরিদপুরে আ. লীগের জনসভা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৮ মিনিটে কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সংগীত গাওয়ার বক্তব্য শুরু করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ পর মঞ্চে উঠবেন। তার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে লোকজন।

এদিকে নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিচ্ছেন। বিভিন্ন রঙের টিশার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসছেন তারা। ব্যানার, পোস্টার এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করছেন। কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা মিছিলে এসেছেন। বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন নেতাকর্মীরা। ঢোল, বাঁশিসহ নানা ধরনের বাদ্যের সঙ্গে তারা নেচে স্লোগান দিচ্ছেন।

সমাবেশ পরিচালনা করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শা মো. ইশতিয়াক আরিফ। সরকারি রাজেন্দ্র কলেজের স্থায়ী মঞ্চটি নৌকার আদলে সাজানো হয়েছে জনসভা উপলক্ষে। মাঠে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা থাকছে। তিনটি ফটক দিয়ে মাঠে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে এসে হাজির হয়েছেন। দুপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।

শহর ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে রাস্তার ছোটখাটো মেরামতসহ সাজসজ্জা করা হয়েছে। শহরের প্রতিটি মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফরিদপুরে গিয়ে সার্কিট হাউসে দুপুরের খাবার গ্রহণ করে। বেলা তিনটার দিকে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সভাস্থলে আসবেন।

জনসভা শেষ করে সড়কপথে তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর শহরে এসেছিলেন। ওই দিন বিকালে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় বক্তব্য দেন। প্রায় ৬ বছর ৯ মাস পর তিনি আবারও ফরিদপুর সফরে আসছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit