শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম

বেতন-ভাতার দাবিতে কুমিল্লায় সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশহর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখেন তারা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।  

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক শাহাদাত হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের কথাও শুনছে না। তাই বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি। ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে যোগাযোগ করা হলে এ বিষয়ে বক্তব্য দিতে কেউ রাজি হননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়ে গেছেন শ্রমিকরা। বর্তমানে যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit