বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

মজাদার ইলিশ পোলাও’র রেসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক  : বাঙালি খাবারের তুলনা নেই, এমন হরেক রকম খাবারের মধ্যে বাঙালির প্রিয় একটি খাবার হলো ইলিশ পোলাও। আজ এই মজার খাবারের রেসিপি দিয়েছেন রন্ধন শিল্পী-সোনিয়া রহমান 

উপকরণ
ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পিঁয়াজ কুচি ১ কাপ, টকদই ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি (২ সেমি.) ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি
মাছ বড় টুকরা করুন। মাছের পানি ঝরিয়ে সামান্য হলুদ, মরিচ ও দই মাখিয়ে রাখুন। পোলাও রান্নার হাঁড়িতে তেলে পিঁয়াজ হালকা ভেজে সব বাটা ও গুঁড়ো মসলা দিন। অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। দই, চিনি, লবণ এবং ২ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে মাছ দিয়ে দিন। কিছুক্ষণ পর পানি কমে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়ি থেকে মাছগুলো তুলে রাখুন। কাঁচামরিচ বাদে হাঁড়ির মসলায় চাল, লবণ ও অন্যান্য সব উপকরণ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। এরপর পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর চুলার আঁচ কমিয়ে দিন। ২০ মিনিট পর নামিয়ে ফেলুন। তৈরি হয়ে যাবে ইলিশ পোলাও। সাজিয়ে পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit