বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

আমার ফুফু নৌকা আপনারে দেয় কিন্তু বৈঠা আমারে দেয়: নিক্সন চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুর-৪ আসনের এমপি মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার ফুফু (শেখ হাসিনা) নৌকা আপনারে দেয় কিন্তু বৈঠা আমারে দেয়। আজকে ১০ বছর পর কাজী সাহেব আপনি মঞ্চে উইঠা খালি কান্দেন, খালি কান্দেন, কান্দেন কেন কাজী সাব। গত ১০ বছরে জনগণের কোনো খোঁজ খবর নেন নাই। করোনার সময় আসেন নাই, ১০ বছরে ২০টি ঈদে একবারের জন্য আসেন নাই। 

সোমবার রাত ৮টার সময় ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি গত ১০ বছরে ২০টি ঈদ আমার স্ত্রী, সন্তান ও মায়ের সঙ্গে ঈদ করতে পারি নাই।  তিন থানার জনগণের সঙ্গে ঈদ করেছি। আজকে যদি আপনারা ভোট না দেন আমি আমার স্ত্রী সন্তানদের কাছে কি জবাব দেব। তখন আমার জবাব দেওয়ার ভাষা থাকবে না। আমি উন্নয়ন করেছি আপনাদের সুখ-দুঃখের সময় কাছে থেকেছি। সাধ্যমত সহযোগিতা করছি স্কুল কলেজ রাস্তাঘাট বিদ্যুৎ সব করে দিয়েছি এইজন্য ভোটের হকদার আমি। পাঁচ বছর পর আইসা কাজি সাহেব কয় নৌকা নৌকা।

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন, যুবলীগ নেতা জাহিদ মুন্সী, আকরাম আলী, কবির মুন্সিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit