বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাগড়াছড়ি আচরণবিধির প্রতি পালনে জন প্রতিনিধিদের সাথে রিটার্নিং অফিসারের মত বিনিময়

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে  জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির প্রতি পালন নিশ্চিত করণে রিটার্নিং অফিসারের সাথে  জনপ্রতিনিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে্।সোমবার (১জানুয়ারী) দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার এর আয়োজনে  খাগড়াছড়ি উপজেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নাঈমা ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি ২৯৮ নং  আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান। 

বিশেষ অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ, ভোট নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, ভোটার, প্রার্থী  সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য এবং খাগড়াছড়ি জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা  পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা  পুলিশ সর্বদা প্রস্তুত আছে। তাই ভোট গ্রহন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে এবং নির্ভয়ে  নিজেদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি বলেন যে কোন মূল্যে ভোটারদের নির্বিগ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। 
এ সময় খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,খাগড়াছড়ি  জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, খাগড়াছড়ি সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তানভীর হাসান সহ,জনপ্রতিনিধি হেডম্যান,  কারবারি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit