শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

ভালো নেই জার্মানির কিংবদন্তি ফুটবলার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : জার্মান ফুটবল লিজেন্ড ফ্রাঞ্জ বেকেনবাওয়ার অসুস্থ। গত কয়েক মাসে তার স্বাস্থ্য ক্রমশ খারাপের দিকে গেছে। জার্মান পত্রিকা স্পাইজেলের বরাত দিয়ে এই খবর দিয়েছে মার্কা।

‘কাইজার’ খ্যাত ৭৮ বছর বয়সি বেকেনবাওয়ারের ভাই ওয়াল্টার ফ্রাঞ্জ জানিয়েছেন, ‘যদি বলি তিনি ভালো আছেন, তাহলে মিথ্যাচার হবে। আমি মিথ্যা বলতে চাই না। তিনি ভালো নেই।’

খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে বেকেনবাওয়ারের স্বাস্থ্যের অবনতি হয়েছে আশঙ্কাজনক হারে। তিনি স্মৃতিশক্তি হারাতে চলেছেন। উন্নতির কোনো লক্ষণ নেই। আগেই দুবার তার হৃৎপিন্ডে অস্ত্রোপচার করা হয়েছে।

দুবার ব্যালন ডি’অরজয়ী ‘কাইজার’ ২০২০ সালে শতাব্দীর স্বপ্নের একাদশে অন্তর্ভুক্ত হন। একমাত্র ফুটবলার ও কোচ হিসাবে যথাক্রমে ১৯৭৪ ও ১৯৯০ বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার বেকেনবাওয়ার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসাবে বিবেচিত। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি বুন্দেসলিগায় ১৯৬৫ থেকে ১৯৭৭ পর্যন্ত ৩৯৬ ম্যাচে ৪৪ গোল করেছেন।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit