বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ইউরো-কোপা ও বিশ্বকাপসহ ১২ মাসের পূর্ণাঙ্গ সূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম মাস জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর বসছে। বিপিএল ছাড়াও চলতি মাসেই আছে দুটি মেগা ইভেন্ট। এএফসি এশিয়ান কাপ ও আফকন শুরু হবে চলতি মাসেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচির শুরুটা হবে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর দিয়ে।

আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যস্ত সূচি শুরু হবে মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে। একই মাসে মাঠে গড়াবে আইপিএল। তবে ক্রীড়ামোদীদের জন্য ঈদ আনন্দ শুরু হবে জুন মাসে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে যার শুরু, আর শেষটা কোপা আমেরিকা দিয়ে। এর মাঝে আছে ইউরো চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও লেবাননের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা।

বছরের দ্বিতীয় ভাগে বাংলাদেশ ক্রিকেট দল পার করবে ব্যস্ত সূচি। প্রতি মাসেই বাংলাদেশ দলের সিরিজ আছে। এছাড়া জুলাইয়েই প্যারিসে বসবে অলিম্পিকের আসর।

১২ মাসের খেলার পূর্ণাঙ্গ সূচি-

জানুয়ারি:

এএফসি এশিয়ান কাপ ফুটবল (১২ জানুয়ারি-১০ ফেব্রুয়ারি)


আফ্রিকান কাপ অফ নেশন্স (১৪ জানুয়ারি-১২  ফেব্রুয়ারি)

অস্ট্রেলিয়ান ওপেন (১৪ জানুয়ারি-২৮ জানুয়ারি)

বিপিএল (১৭ জানুয়ারি-১ মার্চ)

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি)

ফেব্রুয়ারি:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্ব


শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর
 

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি

মার্চ:

আইপিএল

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ 

  • মার্চ ২১ বাংলাদেশ বনাম ফিলিস্তিন
  • মার্চ ২৬ ফিলিস্তিন বনাম বাংলাদেশ

এপ্রিল:

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর

  • ২ টেস্ট, ৫টি-টোয়েন্টি

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ (২ এপ্রিল-২৫ এপ্রিল)

ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্স

মে:

ইউরোপা লিগের ফাইনাল


এফএ কাপের ফাইনাল (২৫ মে)

ফ্রেঞ্চ ওপেন  (২০ মে- ৯ জুন)

জুন:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (১ জুন)

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ

  • জুন ৬ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
  • জুন ১১ লেবানন বনাম বাংলাদেশ

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ


ইউরো চ্যাম্পিয়নশিপ (১৪ জুন-১৪ জুলাই)

কোপা আমেরিকা (২০ জুন-১৪ জুলাই)

জুলাই:

বাংলাদেশের আফগানিস্তান সফর

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি

 প্যারিস অলিম্পিক (২৬ জুলাই-১১ আগস্ট)

উইম্বলডন (১ জুলাই-১৪ জুলাই)

আগস্ট:

বাংলাদেশের পাকিস্তান সফর

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে

ইউএস ওপেন (২৬ আগস্ট-৮ সেপ্টেম্বর)


প্যারা অলিম্পিক

সেপ্টেম্বর

 

বাংলাদেশের ভারত সফর

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর)


উয়েফা নেশন্স লিগ

অক্টোবর:

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর

  • ২ টেস্ট

 

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ( ২১ অক্টোবর- ৩ ডিসেম্বর)

নভেম্বর

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি 

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit