বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ভারতে এক সপ্তাহে ২২ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেএন.১ নামে করোনার ওমিক্রন স্ট্রেইনের একটি ভেরিয়্যান্ট বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই ভেরিয়্যান্টের কারণে ভারতেও নতুন করে সংক্রমণ বাড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের আটটি রাজ্যে জেএন.১ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণের রাজ্য কেরালায় সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতে নতুন ভেরিয়্যান্টে মোট সংক্রমণ সংখ্যা এখনও কম। তবে ক্রমেই তা বাড়ছে। ধারণা করা হচ্ছে, করোনা পরীক্ষার সংখ্যা তূলনামূলক কম হওয়ায় আক্রান্তের সংখ্যাও কম।
  
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে ভারতে মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৫২ জন। যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৮১৮ জন। অর্থাৎ এক সপ্তাহে বৃদ্ধি ২২ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। যা আগের সপ্তাহে ছিল মাত্র ১৭ জন।  প্রতিবেদন মতে, দৈনিক সংক্রমণ অর্থাৎ সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮১৭ জন। যা চলতি বছরের ১৮ মের দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের।
 
ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কেরালা। তবে সংক্রমণ আগের চেয়ে কমেছে। কেরালায় কমলেও অন্যান্য রাজ্যগুলোতে বিশেষ করে কর্ণাটক ও মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ছে। রাজ্য দুটিতে দৈনিক আক্রান্ত ১০০ ছাড়িয়েছে। চলতি সপ্তাহে কর্ণাটকে ৯২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত সপ্তাহের তিনগুণ। 

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit