বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

উসকানি দিলে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার নির্দেশ কিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সংঘর্ষের উসকানি দিলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।  

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) পাঁচ দিনব্যাপী সভায় নতুন বছরের জন্য অর্থনৈতিক, সামরিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক লক্ষ্য নির্ধারণের সময় ওয়াশিংটনের নীতির তীব্র সমালোচনা করেন কিম। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে।

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে; কিম ওই সভায় বলেছেন, আমাদের আক্রমণ করার জন্য শত্রুদের বেপরোয়া আচরণের কারণে মনে হচ্ছে, কোরীয় উপদ্বীপে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। খবর আল জাজিরা। কিম বলেছেন, পারমাণবিক পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র বিরোধী অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানো ছাড়া তার হাতে আর কোনো বিকল্প নেই।

এ সময় ‘দক্ষিণ কোরিয়ার সমগ্র ভূখণ্ডকে নিস্তব্ধ করে দিতে’ প্রস্তুত থাকার জন্য তিনি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে নির্দেশ দেন। যেকোনো আক্রমণের জবাবে প্রয়োজনে পারমাণবিক বোমা প্রস্তুত রাখার জন্যও বলেছেন তিনি। এই সভায় নতুন বছরে তিনটি গুপ্তচর উপগ্রহ, সামরিক ড্রোন এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit