বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে ঐক্যের ডাক দিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গাজায় অসহায় নারী ও শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দেশ ও সংস্থার ঐক্যবদ্ধ হওয়া উচিত। রোববার ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি নেতা তার ভিডিও বার্তায় বলেছেন, সব দেশ ও সংস্থাকে গাজায় নিরপরাধ নারী ও শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। মানবতার জন্য আমরা একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করি। এটির জন্য কথিত গণতান্ত্রিক, স্বাধীনতাকামী দেশগুলোকে অবশ্যই সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কথা তুলে ধরে এরদোগান বলেছেন, জনগণের দুর্ভোগ ও জাতীয় সম্পদের অপচয় ঠেকানোর লক্ষ্যে এই  সংঘাতের অবসানে দায়িত্বশীল উদ্যোগ নেওয়া উচিত। 

এদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রায় তিন মাস হতে চলেছে। চলমান আগ্রাসনে ভূখণ্ডটিতে প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ। যার ৭০ ভাগই নারী ও শিশু।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়গুলো অনেক দিন ধরেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তাতে কোনো কর্ণপাত করছে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit