মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ডোমারে নাইট শো ভলিবল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কলেজপাড়া আয়োজিত নাইট শো ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় পৌর এলাকার ১নং ওয়ার্ডে পশ্চিম কলেজপাড়া ভলিবল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার ডিমলা-নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব জাফর ইকবাল সিদ্দিকী।

ডোমার প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন এর সভাপতিত্বে বিশিস্ট সমাজ সেবক সালাউদ্দিন আহমেদ, লায়ন সংঘের সভাপতি ডেন্টিস ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেনিন, শিক্ষক হামিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

উক্ত টুর্ণামেন্ট গত ২৭ ডিসেম্বর শুরু হয় এতে বিভিন্ন এলাকার ৭টি দল অংশগ্রহন করে। সবাইকে হারিয়ে ফইনাল রাউন্ডে কিশোরগঞ্জ একাদশ ও স্বাগতিক কলেজপাড়া একাদশ অংশনেয়। তাদের দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে কলেজ পাড়া একাদশকে হারিয়ে কিশোরগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit