মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

প্রাথমিকের ছুটি বাড়ল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : মাধ্যমিকের চেয়ে বাৎসরিক ছুটি কম রাখায় শিক্ষকদের অসন্তোষের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়িয়েছে সরকার। ১৬ দিন ছুটি বাড়িয়ে নতুন করে রোববার আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এর আগে গত ২১ ডিসেম্বর ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই তালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন রাখা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। চরম অসন্তোষ জানান প্রাথমিকের শিক্ষকরা।

আগের ও পরের ছুটির তালিকায় দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি রাখা হয় ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে এখন করা হয়েছে ৭৬ দিন। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাতদিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি পাঁচদিনের জায়গায় সাতদিন করা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করা হয়েছে।

অন্যদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ি পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে মোট ৭৬ দিন বাৎসরিক ছুটি পুনর্নিধারণ করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit