রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

নরসিংদীতে অস্ত্রধারী আ,লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী-২ আসনের আমদিয়া ইউনিয়নে‌ কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ভুঁইয়া রিপনকে অস্ত্র প্রদর্শনের জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ কারণ-দর্শানোর নোটিশ দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নরসিংদী জেলার ৫টি নির্বাচনী এলাকায় আগামী ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাফেরা, অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এবং The Arms Act 187 এর সংশ্লিষ্ট ধারায় কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিলের জন্য বলা হলো। চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার প্রচারণা চালান সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা থাকতে দেখা গিয়েছিল।পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল সম্বলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

ছবিতে দেখা যায় নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ উপস্থিত ছিলেন।  তবে গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। তথাপি সাবেক এই ইউপি চেয়ারম্যান কোমরে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে এ কারণ-দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit