শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও…

অর্ধনগ্ন পার্টিতে অসন্তুষ্ট পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনা ৯ দিন আগের। রাশিয়ার একটি নৈশ ক্লাবে পার্টির আয়োজন করা হয়। জমকালো সেই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের সংগীতশিল্পীসহ প্রখ্যাত অসংখ্য পপ তারকা। তবে পার্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে তীব্র সমালোচনা। কেননা সেখানে উপস্থিত সবাই অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। 

রাশিয়ার রক্ষণশীল সমাজ ব্যবস্থায় তারকাদের এমন কর্মকাণ্ডে বেশ অসন্তুষ্ট হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। 

পরিচিত বগ্লার আনাস্তাসিয়া ইভলিভা ওই পার্টির আয়োজন করেছিলেন। দেশটির অনেক পরিচিত মুখই পার্টিতে অংশ নেন। ঘটনা প্রকাশের পর রাশিয়ার বিনোদন জগতের সেরা এসব তারকার পৃষ্ঠপোষকদের (স্পনসর) কেউ কেউ চুক্তি বাতিল শুরু করেছে। অনেকেই আবার দেওয়া হচ্ছে কারাদণ্ড। বেশকিছু তারকা ইতোমধ্যেই অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

এমনকি সামাজিক যোগযোগ মাধ্যমে চরম সমালোচনায় মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এ নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করবেন না।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit