শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ রুশ জ্বালানির ওপর মার্কিন খড়গ, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের তোড়জোড়

কোরআন তিলাওয়াতের সময় মাথা ঢাকতে হবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : কোরআন আল্লাহর বাণী। কোরআন তিলাওয়াতকারী আল্লাহর সঙ্গে কথা বলেন। কোরআন তিলাওয়াতের সময় তা মনোযোগ সহকারে শোনার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন কান লাগিয়ে শোনো ও চুপ থেকো। (সুরা আরাফ ২০৪)

কোরআন তিলাওয়াতের সময় নারীদের মাথায় কাপড় থাকা বা পুরুষদের মাথায় টুপি রাখা জরুরি নয়। তবে কোরআন তিলাওয়াতের আদব ও হকগুলো ঠিক মতো আদায় করা জরুরি। আর নারীর পুরো শরীর যেহেতু সতরের অন্তর্ভুক্ত, তাই কোরআনের আদবের প্রতি খেয়াল রেখে আলেমরা নারীদের মাথায় কাপড় রাখা ও পুরুষদের মাথায় টুপি রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

আলেমদের মতে, যিনি কোরআন তিলাওয়াত করছেন, তার সাজসজ্জা এমন হওয়া উচিত যেন তাকে দেখে মনে হয় তিনি নিজেকে অন্য সব কাজ থেকে একেবারে মুক্ত করে নিয়েছেন। নিজেকে আল্লাহ মুখী করে ধর্মীয় পোশাক-আশাকে আবৃত্ত করেছেন। এরপর কোরআন তিলাওয়াত করা। এটাই কোরআনের আদব।

ব্যস্ততা, অলসতা, ক্লান্তি ইত্যাদি কারণে যদি কখনো খালি গায়ে বা পূর্ণ প্রস্তুতি ছাড়া তিলাওয়াতের ইচ্ছে হয় তাহলে এই অবস্থায়ও কেউ চাইলে কুরআন তেলাওয়াত করতে পারে। শরিয়তে তা নাজায়েজ নয়। বাড়িতে অবস্থান কালে লং, শর্ট, পাতলা, মোটা, ঢিলেঢালা, টাইট-ফিট ইত্যাদি যেকোনো পোশাক পরিধান করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে হাঁটতে, কর্মব্যস্ততা ইত্যাদি যে কোনও অবস্থায় কুরআন তেলাওয়াত করা জায়েজ আছে। এতে কোনও গুনাহ নেই।

কোরআন-হাদিসের কোথাও কুরআন তিলাওয়াতের জন্য সতর ঢাকা বা বিশেষ কোনও পোশাক পরিধান করা বা বিশেষ কোন ভঙ্গিতে বসার শর্তারোপ করা হয়নি। তবে নিঃসন্দেহে পূর্ণ আদব রক্ষা করে তিলাওয়াত করতে বসা উত্তম। নারীরাও বাড়িতে স্বামী কিংবা মাহরাম পুরুষদের সামনে কিংবা কেবল মহিলাদের উপস্থিতিতে অথবা একাকী থাকার সময় মাথার চুল খোলা অবস্থায়ও কোরআন তিলাওয়াত করতে পারে। তবে পরপুরুষের উপস্থিতিতে অবশ্যই পূর্ণ পর্দা সহকারে নীরবে তিলাওয়াত করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit