বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

শীতে ভ্রমণে যাচ্ছেন, মাথায় রাখুন এসব বিষয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দূরে কোথায় ভ্রমণে গেলে প্রায়ই মানুষ এমন কিছু ভুল করেন যে ভুলে শীতের এ সময়টাতে হঠাৎই অসুস্থতা ঘিরে ধরে। এসব ভুলে যেন আপনি অসুস্থ হয়ে না পড়েন, ভ্রমণের আনন্দ যেন মাটি না হয় তাই  এ বিশেষ আয়োজন।

নতুন বছরকে স্বাগত জানাতে যদি কোথাও ভ্রমণের প্ল্যান থাকে, তাহলে ভ্রমণের সময় কিছু ভুল অবশ্যই এড়িয়ে চলুন। যেমন-

সঠিক সময় খাওয়া দাওয়া ও ঘুম: পরিবার কিংবা বন্ধুবান্ধব যাদের সঙ্গেই ঘুরতে যান না কেন, এ সময় সঠিক সময় খাওয়া-দাওয়া ও ঘুম নিশ্চিত করতে অনেকেই ভুলে যান, যা মোটেও করা যাবে না।
 
হাইড্রেটেড শরীর: ভ্রমণের সময় অবশ্যই পর্যাপ্ত পানি পান করার কথা ভুলে গেলে চলবে না। যেখানেই যান না কেন, ঘুরতে গেলে শরীর ব্যস্ত এবং ক্লান্তিবোধ করে। এমন পরিস্থিতিতে সারাক্ষণ হাইড্রেটেড থাকা শরীরকে অনেকটা এনার্জি দেয়।
 
ভ্রমণে চা-কফি নয়: নিউট্রিশনিস্টরা মনে করেন, ভ্রমণের সময় চা কিংবা কফি খাওয়া এড়িয়ে চলা উচিত। ক্যাফেইনজাতীয় এসব পানীয় দ্রুত এনার্জি দিলেও ডিহাইড্রেশন, অ্যাসিডিটি, বমি বমি ভাব এবং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই ভ্রমণের সময় এসব থেকে দূরে থাকাই ভালো।
 
ব্যায়াম: অনেকে নিয়মিত ব্যায়াম করলেও ভ্রমণের সময় ব্যায়ামকে বাদ দিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময়ও আপনার ওয়ার্কআউট বাদ দেয়া উচিত নয়। ব্যায়ামকে বাদ দেয়ার কারণে আপনি ভ্রমণের অল্প সময়ের মধ্যেই ক্লান্তিবোধ করতে শুরু করবেন।
 
বাদাম: ভ্রমণের সময় চিপস, ভাজাপোড়া, ফাস্ট ফুডজাতীয় খাবার এড়িয়ে চলুন। এসব খাবার শরীরে টক্সিন বাড়িয়ে দেয়। এ ছাড়া প্যাকেটজাত খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো হজমের সমস্যা বেড়ে যেতে পারে। তাই ভ্রমণের সময় এসব সমস্যা থেকে দূরে থাকতে সঙ্গে রাখুন বাদাম।
 
এসব ভুলে ভ্রমণের সময় হঠাৎ করেই আমরা অসুস্থ হয়ে পড়ি, যা আমাদের ভ্রমণের আনন্দকে অনেক সময় নষ্ট করে দেয়। তাই ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হতে না চাইলে এসব ভুল এড়িয়ে চলুন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit