বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

৭২ হাজারে বিক্রি হলো ৪মণ ওজনের শাপলা পাতা মাছ  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ৩টি শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।
সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৭ দিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। আজ ভোরে ৭২ হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে। হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে।

স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর আজ ভোর তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫০ কেজি এবং আরেকটি ছিল ৬০ ওজনের আরেকটি ৬১ কেজি ওজনের ছিল। মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়। ১৬ হাজার টাকা মণে বিক্রি করা হয় মাছ গুলো।

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit