মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য মেলা শুরু হতে পারে ১৫ জানুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরুর সময় পিছিয়ে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। এবার পিছিয়ে ১৫ জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা করেছে ইপিবি।

ইপিবি সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এ কারণে মেলা শুরুর দিন পেছানো হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা ধরে এগোচ্ছে ইপিবি। তবে প্রয়োজন হলে মেলার উদ্বোধনী আরও সপ্তাহখানেক পেছানো হতে পারে। তাই ১৫ জানুয়ারি থেকে মেলা শুরু করা যাবে কি না সেটিও নিশ্চিত না। নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভার ওপর মেলা শুরুর বিষয়টি নির্ভর করছে। তবে মেলা যে দিনই শুরু হোক চলবে পুরো এক মাস।

জানা গেছে, মেলার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে। আর ইজারা-সংক্রান্ত অন্য সব প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে ইপিবি।
দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

আগামী বছর সেখানে তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

ইপিবি সূত্রে জানা যায়, বাণিজ্য মেলায় গত আসরে (২০২৩ সালে) দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit