লাইফ ষ্টাইল ডেস্ক : সকালের নাস্তা সবসময় ভারী এবং পুষ্টিকর খাবার দিয়ে করার জন্য পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। তবে স্বাস্থ্য সচেতন যারা তারা সকালের নাস্তায় বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে থাকেন। অনেকেই আবার সকালের নাস্তায় নিয়মিত কলা রাখেন।
কলায় প্রয়োজনীয় অনেক ভিটামিন থাকে। যে কারণে চিকিৎসকেরাও নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। এ ছাড়া শরীরে শক্তির ঘাটতি হলে কলা সেটি পূরণ করতে পারে। কলাকে বলা হয় এনার্জির পাওয়ার হাউস।
১. কলায় অনেক পটাশিয়াম থাকে। তার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদ্যন্ত্র সুস্থ থাকে।
২. এই ফলে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। বিজ্ঞানীদের মতে, ২৫ গ্রাম মতো ফাইবার খেলে হৃদ্রোগের আশঙ্কা এক ধাক্কায় ৪০ শতাংশ কমে যায়। সুতরাং নিয়মিত কলা খেলে হৃদ্রোগের ঝুঁকিও কমবে।
৩. নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে কলায়। ফলে রোজ কলা খেলে হার্ট যেমন ভাল থাকে, তেমনই ত্বক ও চুলেরও যত্ন হয়।
৪. কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি-ও থাকে। তাতে নানা ধরেনর অসুখের আশঙ্কা কমে, বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে অতিরিক্ত ওজন বা ডায়াবেটিসের সমস্যা না থাকলে রোজ কলা খাওয়া ভাল। কারণ এত কম খরচে এত ধরনের পুষ্টির উপাদান পাওয়া যায় না অন্য কোনও খাবারেই।
৫. কলার প্রাকৃতিক শর্করা ডায়াবেটিসের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সকালে নাস্তায় একটি করে কলা খেলে হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয় থাকে না।
কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৩