রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

বিয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না মা শিশু সন্তান রাইয়ানের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্কের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও দুই বছরের ছেলে রাইয়ান নিহত হয়েছেন। এ সময় নিহত শিশুর বাবা গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহসড়কের কাকিনা চাপারতলের পুলিশ বক্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা রিনা খাতুন ও দুই বছরের ছেলে রাইয়ান উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মুনির হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালীগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন স্ত্রী ও ছেলে সন্তানসহ। পরে কাকিনা চাপারতলের পুলিশ বক্সের এখানে আসলে পিছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়।

এ সময় স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়। সেখানে পিষ্ট হয়ে মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা বাবা মনির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit