মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করছে জাতীয় পার্টি

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা লালমনিরহাট-১ আসনে তাদের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী প্রচারনায় প্রকাশ্যে কাজ করছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস‌্য এমজি মোস্তফার নেতৃত্বে জাপার নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় তাদের দেখা মিলে। প্রতিটি জনসভায় মঞ্চে অতিথির আসনে বসে থাকতে দেখা যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস‌্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম জি মোস্তফাকে। তার পিছনে থাকেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি। তবে তাদের কেউ বক্তব‌্য না দিলেও জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রকাশ্যে মাঠে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের (ঈগল প্রতীকের) পক্ষে ।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস‌্য সোনালী ব‌্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। এই আসনে আওয়ামীলীগের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। এ আসনে জাতীয় পাটির প্রার্থী হাবিবুর বসুনিয়া মনোনয়ন পত্র পত‌্যাহার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit