বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বাগমারায় নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন 

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয় এবং নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার মধ্য রাতে দুস্কৃতকারীরা এ অগ্নিসংযোগ করে । চিহ্নিত দুস্কৃতদের শাস্তির দাবীতে সোমবার বেলা এগারোটায় গনিপুর ইউনিয়নের আচিনঘাটে সইপাড়া-ভবানীগঞ্জ পাকা সড়কে গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম (মিলিটারী’র) সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু, প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম, এনামুল হক প্রমুখ। রাজশাহী-বাগমারা আসনের নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভায় দাবী করেন, স্বতন্ত্র কাঁচি মার্কার প্রাথী এনামুল হকের লোকেরা এ অগ্নিসংযোগ করেছেন।

নেতৃবৃন্দ দাবী করেন, চিহ্নিত দুস্কৃতকারী আচিনঘাট এলাকার শিমুলের নেতৃত্বে শাহাদৎ, মতিউর রহমান, সবুজ গংরা অগ্নিসংযোগের মাধ্যমে গনিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয় এবং নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে পুড়িয়ে দিয়েছে (বক্তব্যের ফুটেজ আছে) । গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এবং নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু বলেন, বাগমরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার এ প্রতিবেদককে জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit