শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

এলুয়াড়ী ইউপির আদিবাসী গ্রামে শিশুদের মাঝে গুপ্তা প্লাইউডের শীতবস্ত্র বিতরণ ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর আদিবাসী পাড়ায় সুবিধা বঞ্চিত সাঁওতাল আদিবাসী শিশু কিশোরদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের পক্ষে ব্যবস্থপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত এসব শীতবস্ত্র বিতরণ করেন।

গতকাল সোমবার (২৫ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার এলুয়ারী ইউপির খাজাপুর আদিবাসী পাড়ায় সুবিধা বঞ্চিত অর্ধশত শিশু কিশোরের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে শীতার্ত আদিবাসী শিশুরা। শীত বস্ত্রের সাথে শিশুদের জন্য উপহার ও দুপুরে খাবারের আয়োজন করা হয়।

গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত জানান, গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

এরই ধারাবাহিকতায় অর্ধশত আদিবাসী শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হল। এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী শিল্পী গুপ্তা, সহকারী অধ্যাপক অনিল চন্দ্র রায়, স্নেহা গুপ্তা, রিয়া গুপ্তা, গোপাল গুপ্ত ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit