শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

রাঙামাটির পাংখোয়া পাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুভ বড়দিন উদযাপিত

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সারা বিশ্বের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও খ্রীস্টান ধর্মাবলম্বী অধিবাসীরা ধর্মীয় প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। দিনটি পালনে শহরের প্রতিটি গির্জাকে ভেতরে-বাইরে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জায় দৃষ্টিনন্দন করা হয়েছে ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের কৃত্রিম গোশালাও তৈরি করা হয়েছে। সেই সঙ্গে চলেছে বড়দিনের গান বাজনা।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বেলুন ও পায়রা উড়িয়ে বড়দিনের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন  রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।

এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit