মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে ইন্দোনেশিয়াকে ৫ প্রস্তাব বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও বঞ্চনার শিকার রংপুর অঞ্চল: জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ Time View

ডেস্ক নিউজ : রাজনীতিতে এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘উত্তরবঙ্গ বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়তো সে কারণেও বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার।’ 

জিএম কাদের বলেন, রংপুর সিটি করপোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ খুব সামান্যতম দেওয়া হয়। এটাও উত্তরবঙ্গের প্রতি একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি। আরেকটা বৈষম্য জাতীয় পার্টির প্রতি। সিটি মেয়র মোস্তফা পর পর দুবার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাকে সাধারণভাবে কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। এটাও এক ধরনের বঞ্চনা-বৈষম্য। এ ব্যাপারে আমরা সংসদেও কথা বলেছি, কিন্তু তা কার্যকর হয়নি। 

জাপা চেয়ারম্যান বলেন, ‘রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। গ্যাস এখন বিশ্বব্যাপী অনেক এক্সপেনসিভ হয়েছে। সরকার এখন বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেবে না। এটা আর লাভজনক নয়। সরকার এখন শিল্প-কলকারখানায় গ্যাস দেবে। কাজেই রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজের থেকেই দেবে। তিনি বলেন, আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং গ্যাসের সংযোগের জন্য চেষ্টা করব। এটা সম্ভব হলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে। শিল্পাঞ্চল গড়ে তোলা ছাড়া শিল্পায়ন সম্ভব নয় এবং আমাদের দেশে অনেক মানুষের টাকা-পয়সা থাকলেও শিল্পায়নের জন্য যায় না। রংপুরাঞ্চলে শিল্পায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি ও জেলা আহ্বায়ক এবং সিটি করপোরেশনের মেয়র আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তফা।  এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, জাপার কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলার যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য শাফিউল ইসলাম শাফী, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মো. লোকমান হোসেন, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সহসভাপতি মো. জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্র সমাজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মো. ফারুক মণ্ডলসহ রংপুর চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের নেতারা। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit