বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে

গাজায় আরও ৯ ইসরাইলি সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর আরও ৯ সেনা নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর রয়টার্সের গত ২০ অক্টোবর ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করার পর যুদ্ধক্ষেত্রে নতুন এই নয়জনকে নিয়ে দেশটির নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। তবে এ লড়াইয়ে হামাসের কতজন যোদ্ধা নিহত হয়েছেন, সেই তথ্য এখনো জানা যায়নি।

গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। পরে গাজায় স্থল অভিযান শুরু করে তারা। হামাসকে নির্মূলের নামে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইল।

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮ হাজারই শিশু। গাজার চিকিৎসকেরা বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মরদেহ এবং হাসপাতালে যেসব মরদেহ পৌঁছায়নি, সেগুলো হিসেবের আওতায় আসেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit