রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মৌলভীবাজার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০২৩ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী কে এম আশরাফ আলী। গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।বার্ষিক সাধারণ সভায় সমিতির চলতি বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান।বার্ষিক সাধারণ সভায় সমিতির উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় তিনি সমিতির পক্ষ থেকে তাকে এ সম্মান প্রদান করায় সমিতির সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি মৌলভীবাজার সমিতির কল্যাণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবো।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. আজিজুর রহমান, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মামুন পারভেজ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন ও ব্যাংকার মো. হুমায়ুন কবির, সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর নন্দলাল শর্মা, প্রফেসর চৌধুরী মামুন আকবর, জীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ননীগোপাল রায়, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুর রফিক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী, ডা. মখলিছুর রহমান, এডভোকেট রেজাউর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক এম এ আজিজ, মো. সোয়েব আহমদ, মো. আবুল হোসেন, আব্দুল বাছিত তুহিন, নুরুল ইসলাম খোকা, মাওলানা ফিরোজ উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, মো. রুস্তম খান ও লায়ন শামীম আরা বেগম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও মোহাম্মদ মফিক আলী, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, একেএম ওয়াহিদুর রব জগলু, ডা. ফজলুল হক সুহেল, শহীদুর রহমান স্বপন, অঞ্জন কুমার দাস, বাবুল সিদ্দিকী, সৈয়দ মহসিন হোসেন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit