রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোখলেছুর রহমান কামরান বলেছেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় তিনি সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।তিনি শনিবার (২৩ জানুয়ারি) নগরীর ৯নং ওয়ার্ডের আখালিয়া এলাকায় ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্কুলের প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম অনি এবং নাফিসা তানজিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, স্কুলের পরিচালক জিহান ফেরদৌস, এডভোকেট জুবায়ের আহমদ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম চৌধুরী, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, বি. এস. আই ঢাকা এর সাবেক ভাইস প্রিন্সিপাল গুলশান আরা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাদীকুর রহমান, আব্দুর রশিদ, প্রমুখ।সভাপতির বক্তব্যে ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit