মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

লালমনিরহাটে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় মহেন্দ্রনগরের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের সেনামৈত্রী হর্কাস মার্কেটের সামনে তাকে আটক করা হয়।

আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি। জেলা গোয়েন্ধা পুলিশ জানান, বিএনপি নেতা নুরুজ্জামানসহ শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছিলেন। তাকে আটক করার সময় বাকি বিএনপি নেতারা পালিয়ে যান। আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর বিএনপির একজন সক্রিয় নেতা বলে জানা গেছে। আটকের সময় তার হাতে অনেক গুলো লিফলেট উদ্ধার করা হয়।

লিফলেটে ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লেখা ছিল। জেলা বিএনপি সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, লিফলেট বিতারণ শেষ বাসায় আসার সময় খবর পেলার নুরুজ্জামানকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে আটক করেছে আমারা জানি না। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সরকার বিরোধী লিফলট বিতরনের সময় গোয়েন্দা পুলিশ নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন করে বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit