স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সাকিব আল হাসানের আবেদনে শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ দেন আম্পায়ার। এক ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নেমে তিন মিনিটের মধ্যে স্ট্রাইক নিতে না পারায় ক্রিকেট ইতিহাসে প্রথম টাইমড আউট হন ম্যাথুস।
আসলে সেই সময়ে নিজেকে বোলিংয়ের জন্য প্রস্তুত করছিলেন। হঠাৎ করেই তার ব্যাট করার পালা চলে আসে। টাইমড আউট থেকে বাঁচতে হয়তো তাড়াতাড়ি প্যাড না পরেই শুধু গ্লাভস, হেলমেট আর ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। মেলবোর্ন স্টার্সের ইনিংসের শেষ বলে মাঠে নামতে হয় রউফকে- এমন পরিস্থিতিতে মোটেও প্রস্তুত ছিলেন না রউফ এবং ব্যাট, গ্লাভস, হেলমেট হাতে দৌড়ে মাঠে পৌঁছান তিনি।
হ্যারিস রউফকে কেবল নন-স্ট্রাইক এন্ডে দাঁড়াতে হয়েছিল, কিন্তু তিনি যে ধরনের ঝুঁকি নিয়েছিলেন তা বেশ বিপজ্জনক প্রমাণিত হতে পারত। লিয়াম ডসনকে যদি শেষ বলে নো বল বা ওয়াইড সিঙ্গেল নিতে হতো, তাহলে রউফকে প্যাড ছাড়াই ফাস্ট বোলার ড্যানিয়েল সামসের মুখোমুখি হতে হতো।
ম্যাচটি পাঁচ উইকেটে হেরে যায় হ্যারিস রউফের মেলবোর্ন স্টার্স।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:১৪