রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন আসামী গ্রেপ্তার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের নিশিরমোড় মহল্লার ওয়াদুদের ছেলে অপু বিশ্বাস (২৪) ও মৃত শহিদুলের ছেলে তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকার রাজুর ছেলে মমিন (২৬)।

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার মুল হোতা অপু, তাইজুল ও মমিন।

শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের শহরের নিশিরমোড় ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit