বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডাবের পানি শীতকালে পান করা উচিত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :ডাবের পানিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যা আমাদের শরীরের জন্য উপকারী। শরীরকে চাঙ্গা করতে এই পানি খুবই ভাল। ডাবের পানি খেলে শরীর হাইড্রেটেড হয়। পুষ্টির জন্যও ডাবের জলের জুরি মেলা ভার। তাই শুধু গরমের সময় নয়, সব ঋতুতেই ডাবের পানি খাওয়া জরুরি। 

২০১৫ সালে ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যে, রক্তে শর্করার মাত্রা কমাতে পারে এই ডাবের পানি। এটা যাচাই করতে গবেষকরা ডায়াবিটিস আক্রান্ত একটি ইঁদুরের উপর গবেষণা করেছিলেন। পরবর্তীতে তারা দাবি করেছেন, ডাবের পানি মানুষের জন্যও খুবই উপকারী। ডাবের পানি খেলে নানা রোগ থেকে প্রতিকার পেতে পারেন। 

কী রোগ সারাবে ডাবের জল?

* ত্বক ভাল রাখতে ডাবের পানি খুবই উপকারী। এতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই বলিরেখা মোকাবিলায় ডাবের জল দারুণ কাজ করে। এছাড়া এতে ভিটামিন সি এবং ই রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। 

* কিডনিতে পাথর যাতে না পড়ে, তার জন্য প্রচুর জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ডাবের পানি খেলে এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। 

* আপনার কি হজমের সমস্যা রয়েছে? তা হলে অবশ্যই ডাবের পানি খান। ডাবের পানি হজমশক্তি ঠিক করতে সাহায্য করে। এতে এনজাইম রয়েছে, যা আপনার খাওয়া খাবার ভেঙে দিতে সাহায্য করে। দূর করে পেটের সমস্যা। 

* শরীরে তরল ভারসাম্য নিয়ন্ত্রণেও ডাবের পানি উপকারী। যারা প্রচুর ঘামেন, তাদের জন্য ডাবের পানি ভাল। 

* রক্তচাপ কমাতে ডাবের পানি সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য খুবই উপকারী ডাবের পানি।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit